,

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন ৬ জন

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সবশেষ খেলা রাওয়ালপিন্ডি টেস্ট স্কোয়াড থেকে ৬টি পরিবর্তন আনা হয়েছে দলে।

প্রথমবারের মতো টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের অধিনায়কত্বের দায়িত্ব মুমিনুল হকের কাঁধেই রয়েছে।

দলে প্রথমবারের মতো ডাক পড়েছে হাসান মাহমুদ এবং ইয়াসির হোসেন রাব্বির। এছাড়া দলে যুক্ত হয়েছেন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে না যাওয়া উইকেটকিপার বাটসম্যান মুশফিকুর রহিম।

এছাড়াও অনেকদিন পর দলে ফিরেছেন তাসকিন। ফর্মহীন থাকায় পাক টেস্টে জায়গা না পাওয়া মোস্তাফিজকেও নেয়া হয়েছে। আরো যুক্ত হয়েছেন স্পিনার মিরাজ।

রোববার মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও ১৬ সদস্যের সেই দলে নেই বাদ পড়েছেন ফিউল ইসলাম, সৌম্য সরকার ও আল আমিন হোসেন।

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে গতকাল ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

ঢাকায় পৌঁছে দুই দিন অনুশীলন শেষে আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।

প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেবে দুই দল।

জিম্বাবুয়ে টেস্টের বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরী।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি