,

রিয়ালের পরেই বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে গেতাফের বিপক্ষে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে রিয়ালের পাশে বসেছে কিকে সেতিয়েনের শিষ্যরা। তবে শীর্ষস্থান এখনও রয়ে গেছে রিয়ালেরই দখলে। গেতাফেকে হারানোর পর ২৪ ম্যাচে ১৬ জয় ও ৪ ড্রতে ৫২ পয়েন্ট রয়েছে বার্সার ঝুলিতে। এক ম্যাচ কম খেলে ১৫ জয় ও ৭ ড্রতে সমান ৫২ পয়েন্ট রিয়ালেরও। তবে বার্সেলোনার গোল ব্যবধান ২৮, অন্যদিকে রিয়ালের ৩০। এ কারণে শীর্ষে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরাই।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তারিত করে খেলতে থাকে ফাতি,গ্রিজম্যান ও মেসিরা। প্রথমার্ধের ২৩ মিনিটে ভাগ্য ভালো হলে এগিয়ে যেতে পারতো গেতাফে। অ্যালান নিয়োমের আলতো শটে বল জালে পাঠালেও ভিএআরে দেখা যায়, গোলটি করার আগে বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির মুখে আঘাত করেছিলেন তিনি। তাই গোলটা বাতিল হয়। এরপর স্বরুপে ফেরে কাতালানরা।

৩৩ তম মিনিটে গ্রিজম্যান গোল করে এগিয়ে নেন বার্সাকে । মেসির পাস থেকে গোলটি করেন ফ্রান্সের এই স্ট্রাইকার। ৩৯ তম মিনিটে এবার সার্জিও রবার্ত গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফিরপোর অসাধারণ ক্রসটি ফাতি মিস করলেও সার্জিও রবার্ত ঠিকই গেতাফের জালে বল জড়ান।

বিরতির পর ৬৬ তম মিনিটে গেতাফের এঞ্জেল রদ্রিগেজ গোল করে ২-১ এ ব্যবধান কমান। এরপর দুদল একাদিক খেলোয়াড় পরিবর্তন করেও গোলের দেখা পায়নি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি