,

নারায়ণগঞ্জে বস্তিতে ভয়াবহ আগুন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকায় বাজারের পাশে জলাধারের ওপর অবৈধভাবে গড়ে উঠা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় ৬০টি বসত ঘর ও গার্মেন্টসের ঝুটের গুদাম পুড়ে গেছে বলে দাবি বস্তিবাসীদের।

শনিবার রাত পৌনে তিনটায় আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়লে ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় বস্তির বাসিন্দারা আতংকে ছোটাছুটি করতে থাকেন।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বস্তিবাসী ও স্থানীরদের ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, তিনটি স্টেশনের দশটি ইউনিটের দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেউ হতাহত বা দগ্ধ হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি