,

তাহসানের প্রশংসায় সৃজিত

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তাহসান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সম্প্রতি ঢাকার একটি হোটেলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসানকে ভীষণ পছন্দ করার কথাও জানান তিনি।

সৃজিত বলেন, ‘সত্যিই তাহসান আমার থেকে অনেক গুণী মানুষ। এত সুন্দর গান গান, এত সুন্দর পিয়ানো বাজান, এত সুন্দর ছবিতে অভিনয় করেন। ডেফিনেটলি আমি খুবই লাকি যে এ রকম একটা কম্পারিজন উঠেছে, সেখানে তাহসান আবার রিপ্লাইও দিয়েছেন।’

কলকাতার জনপ্রিয় এই পরিচালক বলেন, ‘আমাকে বলতেই হবে যে, তাহসান একজন পুরোপুরি ভদ্রলোক। ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। এই পরশু দিনই আমাদের দেখা হলো যখন তাহসান এসেছিল আইরাকে নিয়ে বেড়াতে। তো খুব কথা হলো, আড্ডাও হলো। আমার এত ভালো লাগল।’

তিনি আরও বলেন, ‘মিথিলা এবং তাহসানের ভালো মানুষ হওয়ার ফসলই বোধ হয় আইরা। আমি জানি না এই সম্পর্কটা বাংলাদেশের মানুষ বুঝবেন নাকি বুঝবেন না। তবে আমি সত্যিই তাহসানকে খুব পছন্দ করি।’

প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তাহসানের সাবেক স্ত্রী দেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন সৃজিত। সেই বিয়েতে তাহসান-মিথিলার মেয়ে আইরাও উপস্থিত ছিল।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি