,

ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

news-image

হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল ১১ ফেব্রুয়ারী ২০২০ মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন কাচারী ভবনে ব্রাহ্মণবাড়িযা শিল্পী কল্যাণ পরিষদের জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো শীতার্তদের মাঝে শীতবস্ত্র, শিল্পীদের মাঝে উপহার সামগ্রী বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুল হক রিপনের সার্বিক পরিচালনায় এবং সভাপতি জনাব শফিকুল ইসলাম তৌছিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সদর সার্কেলের বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রেজাউল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়াহিদ খান লাভলু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সমতট বার্তার সম্পাদক নাট্যজন জনাব মনজুরুল আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব শাহ আলম সরকার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়ার সহকারী উপ পরিচালক জনাব তানহারুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি আ খ ম কাওসার এমরান, জেলা নাগরিক ফোরামের সহসভাপতি সমাজসেবক জনাব আতাউর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,পৌরসভার কাউন্সিলর জনাব খবির উদ্দিন, কাউন্সিলর জনাব মিজান আনসারী, তিতাস বার্তার সম্পাদক জনাব আব্দুল শানু, পৌর আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক হোসেন জিবন, দৈনিক করুলিযার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িযা নাগরিক কল্যাণ সংসদ সাধারণ সম্পাদক ও অংকুর উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির , সাপ্তাহিক অগ্রধাপ সম্পাদক জনাব শেখ ফরিদ, সংগঠন সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, পীসভিষন ব্রাহ্মণবাড়িযার সাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমেদ খান, নোঙ্গর ব্রাহ্মণবাডিয়ার সভাপতি মোঃ শামীম আহমেদ প্রমুখ।
এ ছাড়াও সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ অনেক সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবিরকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদ ও অংকুর শিশু কিশোর সংগঠনের পক্ষ থেকে বিদায়ী স্মারক উপহার দেন।

অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে কম্বল ও শিল্পীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী টুম্পা দত্ত, জয়নাল আবেদীন, আনিছুল হক রিপন, আবুল কালাম আজাদ, মিল্টন সাহা সাংবাদিক মোজাম্মেল চৌধুরী, ঢুলি কিশোর মিয়া, মোঃ সম্রাট হোসেন রবিন।

তবলায়: বাবুল মালাকার ও জাকির হোসেন রাজা।

ভিডিও ধারণ ও স্থিরচিত্রে সুমন চক্রবর্তী ও হোসেন সরকার জয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি