,

গাঁজা বিক্রি করে একদিনে আয় ২৫০ কোটি

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যে প্রাপ্ত বয়স্কদের জন্য বৈধ করা হয়েছে গাঁজা। আর গত ২৮ জানুয়ারি গাঁজা বৈধতা দেয়ার পরই সেখানে একদিনে বিক্রি হয়েছে প্রায় ৩.২ মিলিয়ন ডলার বা ২৫৬ কোটি ৭০ লাখ টাকার গাঁজা।যা একদিনে গাঁজা বিক্রির আয়ের সকল রেকর্ডকে ছাড়িয়েছে।

এর আগে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে বৈধ করার পর প্রথম দিনে ১ মিলিয়ন ডলার গাঁজা বিক্রি করা হয়েছিল।

জানা গেছে, গাঁজা বৈধতা পাওয়ার প্রথম দিনেই ইলিনয়েসের দোকানগুলোতে দীর্ঘ সাড়ি দেখা যায় এবং প্রায় ৭৭ হাজার বার লেনদেন করা হয়েছে। তবে এই আয় থেকে সরকার কি পরিমাণ রাজস্ব আদায় করেছে সেটি এখনো জানা যায়নি। ইলিনয়েস রাজ্য কর্তৃপক্ষ গাঁজা থেকে ১০ থেকে ২৫ শতাংশ হারে রাজস্ব আদায় করতে পারে ।

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস ১১তম রাজ্য হিসেবে প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা বিক্রির বৈধতা পেল। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এখনো গাঁজাকে অবৈধ বলে মনে করে। ১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো চিকিৎসা বা ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা ব্যবহার বৈধ করা হয়েছিল। হাফ পোস্ট।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি