সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘করোনার সঙ্গে লড়াই করা দেবদূতরা’

news-image

অনলাইন ডেস্ক : চীনসহ বিশ্বের কয়েকটি দেশে মহামারি হিসেবে দেখা দিয়েছে করোনাভাইরাস। এই ভাসরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এছাড়াও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যা।

তবে করোনাভাইরাস যতই ভয়ঙ্কর হয়ে উঠছে, ততই নতুন উদ্যমে লড়াই চলছে এর বিরুদ্ধে। চীনে প্রতিদিন নিজেদের একটু একটু করে নিংড়ে দিচ্ছেন সেখানকার চিকিৎসক ও নার্স থেকে শুরু করে সাধারণ মানুষ।

তাদের সেই লাড়াইয়ের নানান ছবি উঠে আসছে সংবাদমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব ছবির কয়েকটিতে দেখা যাচ্ছে, কীভাবে চীনের নার্সরা নিজেদের মুখের আকৃতিই প্রায় পরিবর্তন করে ফেলেছেন করোনাভাইরাসের সঙ্গে লড়তে লড়তে।

পিপলস ডেইলি চায়নার টুইটার হ্যান্ডলে এ বিষয়ে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে মুখের ওপর নানান জায়গায় কী ভাবে তার দাগ বসে গেছে। এক নার্সের চোখের নীচে একটি ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মাস্ক পরে থাকতে সেখানে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। তার জন্যই তিনি ব্যান্ডেজ করে রেখেছেন সেখানে।

দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে আরেক নার্সের নাকের ওপর রক্ত জমে থাকতে দেখা যাচ্ছে। কারও এমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠতে দেখা গেছে। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট।

পিপলস ডেইলি চায়না সেই টুইটার পোস্টে লেখা হয়েছে, নার্সদের এই লড়াই কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে। করোনাভাইরাসের সঙ্গে লড়াই করা এই দেবদূতদের সালাম।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী