সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদযাপনের সময় ভারতীয়দের সঙ্গে ধাক্কাধাক্কি যুবাদের (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। যুব বিশ্বকাপের ফাইনাল, প্রতিপক্ষ ভারত। এমন বড় মঞ্চে ভারতকে পেয়ে যেন জ্বলে উঠেছেন টাইগার যুবারা। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় গতকাল রোববার দুপুর দুইটায় শুরু হওয়া এই ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারেই অগ্নিমূর্তি ধারণ করে ভারতীয় ওপেনারকে ভয় ধরিয়ে দেন তানজীম হাসান সাকিব। এর রেশ থেকে যায় ম্যাচ শেষ অব্দি।

বাংলাদেশ যখন ভারতকে হারিয়ে উৎসবে মেতেছিল তখন এক যুবার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ভারতের ক্রিকেটাররা। যা রূপ নেয় ধাক্কাধাক্কিতে। মুহুর্তের মধ্যে দুই দলের কিছু সংখ্যক খেলোয়াড় জড়ো হয়ে যান। শেষ পর্যন্ত আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয় । মাঠে ধারাভাষ্য দেওয়া দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় জেপি ডুমিনির একটি ভিডিওতে ধরা পড়ে এই দৃশ্য। তিনি এই ভিডিও টুইট করেছিলেন। দুই দলই আগ্রাসী ছিল। যা বোঝা গিয়েছিল তাদের শরীরি ভাষায়।

এ প্রসঙ্গে আকবর বলেছেন, ‘আমি জানি না কি হয়েছিল। আমি জিজ্ঞেসও করেছিলাম কি হয়েছিল। আমি মনে করি যেকোনো জায়গায় এমনটা হওয়া উচিত নয়। আমাদের প্রতিপক্ষের প্রতি সম্মান করা উচিত। খেলাটাকে সম্মান করা উচিত। ক্রিকেটকে বলা হয় জেন্টালম্যানদের খেলা। আমি আমার দলের জন্য দুঃখিত।’

উত্তেজনার শুরু হয় ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই। বোলিং প্রান্তে সাকিব, ব্যাটিং প্রান্তে সাক্সেনা। ব্যাট সোজাসুজি চালানোয় বোলার সাকিবের হাতেই জমা পড়ে। সাকিব বল নিয়েই আগ্রাসীভাবে স্টাম্প লক্ষ্য করে থ্রো করেন, সাক্সেনা সরে না গেলে তার মাথায় লাগতো। এরপরই শুরু হয় বাদানুবাদ। শেষ পর্যন্ত আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়।

টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭৮ রানের টার্গেট দেয় তারা। বাংলাদেশ খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পরে আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

অভিনন্দন বার্তায় ভাসছে বাংলাদেশের খেলোয়াড়রা। দেশের মানুষ ছাপিয়ে বিদেশিদেরও প্রশংসা পাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যুব টাইগারদের প্রশংসা করছেন অনেক বিদেশি ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।

https://youtu.be/OecClmdlE6w

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী