,

আমাকে গর্বিত করেছে আকবররা : মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : পেণ্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। কোন দল জিতবে– বাংলাদেশ না ভারত? এ প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে গোটা ক্রিকেটবিশ্ব। শেষ পর্যন্ত সব সংশয় উড়িয়ে দেন আকবর আলী। বুক চিতিয়ে লড়ে টাইগার যুবাদের বিশ্বকাপ জেতান তিনি।

মূলত আকবরের নৈপুণ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে বৃষ্টি আইনে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক ইভেন্টের শিরোপা জিতল লাল-সবুজরা। সঙ্গে বিশ্ব ক্রিকেটের মনও জিতে নিয়েছেন আকবররা। এ জয়ের পর শুভেচ্ছা-সিক্ত হচ্ছেন তারা।

ঐতিহাসিক এ জয়ে ছোট ভাইদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন– আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ছেলেরা আমাকে গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি