,

চীন ফেরত শিক্ষার্থী তাশদীদকে রংপুর মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি

news-image

সোহেল রশীদ,রংপুর : চীন ফেরত আনহুই ইউনিভার্সিটি এন্ড টেকনোলোজির সিভিল বিভাগের শিক্ষার্থী তাশদীদ হোসেনকে আজ শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসুলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। সিভিল সার্জন জানিয়েছেন প্রাথমিকভাবে করোনা আশংকা করছি আমরা, বিশেষজ্ঞ টিম ডাকা হয়েছে, তারা আসলেই বোঝা যাবে সে করোনা আক্রান্ত কিনা। তাশদীদের বাড়ি নীলফামারীর ডোমারের মির্জাগঞ্জ গ্রামে।

তাশদীদ হোসেনের পিতা আলতাফ হোসেন জানিয়েছেন, তার পুত্র তাশদীদ হোসেন রংপুর সরকারী পলিটেকনিক্যাল কলেজ থেকে সিভিলে ডিপ্লোমা পাশের পর বিএসসিন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চীনের আনহুই প্রদেশের আনহুই ইউনিভার্সিটি এন্ড টেকনোলোজিতে সিভিলে ভর্তি হয় আড়াই বছর আগে। ষষ্ঠ সেমিস্টার শেষে তাদের ভ্যাকেশন চলছিল । এরই মধ্যে চীনে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় ওই বিশ্ববিদ্যালয়ের সকল বাংলাদেশী শিক্ষার্থী চলে আসে। আমার ছেলে তার দুই সহপাঠি কুমিল্লা ও চট্রগামের দুইজনসহ ২৯ জানুয়ারী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে রাত বারোটায় নামে।

তখন চট্রগামের ছেলেটির জ্বর হওয়ায় সেখান থেকে তাকে কুর্মিটোলা হাসাপাতালে নেয়া হয়। তিনদিন পর তাকে সেখানে থেকে ছেড়ে দেয়া হয়। আমার ছেলে অপর বন্ধুসহ রাতে হোটেলে থেকে ৩০ জানুয়ারী নীলসাগর ট্রেন যোগে বাড়িতে আসেন। এরপর স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নির্দেশনা পাওয়ার পর জেলা সিভিল সার্জন ও থানা স্বাস্থ্য কর্মকর্তা আমার বাড়িতে আসেন, এবং তার শরীরের খোঁজ খবর রাখতে থাকেন। সে ভালো ছিল। এরই মধ্যে গত পরশু থেকে আমার ছেলের শ্বাস কস্ট শুরু হয়। সাথে সামান্য জ্বর ছিল। একারণে শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে আসি। তখন হাসাপাতালের সহকারী পরিচালক তাকে করোনা ইউনিটে ভর্তি কারান। প্যারাসিটামলসহ কিছু ওষুধ দিয়েছেন। সেগুলো খাওয়াচ্ছি। কর্তৃপক্ষ বলছেন ঢাকায় জানানো হয়েছে। ঢাকা থেকে চিকিৎসকরা এসে তার পরীক্ষা নীরিক্ষা করাবেন। তবে সন্ধ্যা পর্যন্ত তারা আসেন নি। আমি আশা করি আমার ছেলের করোনা ভাইরাস হয় নি।

এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক(প্রশাসন) ডা মোদাব্বের হোসেন জানান, শনিবার দুুুপুরে আমরা তাশদীদকে আইসুলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করেছি। তার শারীরিক কন্ডিশনের বিষয়ে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছে। সেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে তার পরীক্ষা নিরীক্ষা করে সে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা বলবেন এবং চিকিৎসা শুরু হবে।

অন্যদিকে সন্ধায় করোনা ইউনিটে আসেন রংপুর জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায়। তিনি জানান, চীন ফেরত ওই শিক্ষার্থী তাশদীদ প্রাথমিকভাবে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আমরা ভর্তি নিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি। ঢাকা থেকে ৬ সদস্যের একটি টিম বিশেষজ্ঞ চিকিসক টিম রওনা দিয়েছেন। তারা আসার পর বিষয়টি বোছা যাবে- করোনা ভাইরাস কিনা। এদিকে করোনা ইউনিটে কোন বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নেই। স্যাত স্যাতে পরিবেশ সেখানে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ