বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর কেন্দ্রিয় মহাশ্বশানের রাস্তা কাগজে আছে বাস্তবে নেই

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের মূল সড়ক থেকে মাত্র ১০০ ফুট দূরত্বে থাকা বুড়ি নদী তীরবর্তী কেন্দ্রিয় মহাশ্বশানের কাগজে নিজস্ব রাস্তার জায়গা থাকলেও বাস্তবে রাস্তা নেই। এ নিয়ে দীর্ঘ দিনের ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দু ধর্মালম্বীরা।

শ্বশানটিতে যাবার কোন বিকল্প রাস্তা না থাকায় হিন্দু ধর্মালম্বীদের শব দেহ নিয়ে যেতে হচ্ছে দোকান বা বাড়িঘরের ভেতর দিয়ে। এতে অনেক সময় পোহাতে হচ্ছে চরম দূভোর্গ ও ঘটছে দূঘর্টনাও। স্থানিয় বাসিন্দা ওমর ফারুক জানান, বর্ষাকালে কলা গাছের ভেলা দিয়ে তাড়া পার হয় নতুবা সাতাঁর কাটতে হয়। এটা খুবই দুঃখজনক।

তাছাড়া আমরা মুসলিম ধর্মালম্বী হওয়ায় আমাদের বাড়ি-ঘরের উপর দিয়ে নিতেও তারা অনেক সময় অস্বস্তিতে পড়ে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি-ঘরে বিয়ে-শাদী বা কোন অনুষ্ঠান থাকলে তো আরো সমস্যায় পড়ে তারা। শ্বশান সংলগ্ন স’মিলে কর্মরত শ্রমিক রুবেল মিয়া জানান, তাদের কষ্ট দেখলে আমাদেরই মায়া লাগে। তারা যখন স’মিলের ভেতর দিয়ে কাটা কাঠ ও গাছের উপর দিয়ে শব দেহ নিয়ে যায় তখন আমরাই ভয়ে থাকি, লাশ দাহ করতে এসে তাদের স্বজনরা যেন কেউ আবার দূঘর্টনায় পড়ে মারা না যায়! বর্ষাকালে নৌকা ছাড়া উপায় নেই মহাশ্বশানটিতে যাওয়ার জন্য। বেশির ভাগ সময় নৌকার অভাবে সাঁতার কেটে শব দেহ নিয়ে যেতে হয় শ্বশানে।

তাছাড়া শ্বশানটির প্রবেশ পথ খাড়া পাহাড়ের মতো হওয়ায় শ্বশানটিতে শব দেহ নিয়ে উঠতে গেলে উল্টো হয়ে পড়ে যাওয়ার ভয় থাকে। এ ব্যাপারে শ্বশানের পুরোহিত জানান, বিভিন্ন সময় শ্বশানের রাস্তা করে দিবেন বলে জন প্রতিনিধিরা আশ্বাস দিলেও এখন পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়নি। বিভিন্ন সময় শব দেহ নিয়ে আসা স্বজনরা দূঘর্টনার শিকার হয়েছেন। নবীনগর কেন্দ্রিয় শ্বশানটির রাস্তা নিমার্ণ ও প্রবেশ পথের জন্য সোচ্চার আন্দোলনকারি সাংবাদিক ও সমাজ কর্মী ক.খ.ম হযরত আলী জানান, আমরা দীর্ঘ দিন যাবৎ শ্বশানের রাস্তাটির ব্যাপারে আন্দোলন ও জনমত গড়ে তুলেছি। স্থানিয় নেতাদের সুদৃষ্টি হলে রাস্তাটি আরো অনেক আগেই নির্মিত হতে পারতো।

শ্বশান কমিটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি সুবীর চন্দ্র সাহার সাথে যোগাযোগ করা হলে, এ ব্যাপারে তিনি আমাদের পরে জানাবেন বলে জানান । শ্বশানটিতে স্বেচ্ছায় পরিচর্যার জন্য থাকা অশোক পাল জানান, অনেক বারই বিভিন্ন মেয়াদে থাকা এমপি ও মেয়র সাহেবরা এসে দেখে গেছেন ও আশ্বস্ত করেছেন, তাতে কোন কাজই হয়নি। শ^শানের পরিচর্যার জন্য থাকা অমর পাল জানান, রাস্তার জন্য দেয়াল করা হলেও বর্তমানে কেবল দেয়ালের বীমের ভগ্নাংশ রয়েছে। আমাদের হিন্দু ধর্মালম্বীদের এতে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে।

এ ব্যাপারে নবীনগর পৌরসভার মেয়র এড. শিবশংকর দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তাটি নির্মাণে মাননীয় এম.পি এবাদুল করিম বুলবুল স্যার অবগত হয়েছেন। দ্রুত রাস্তা নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানিয়েছেন। তাছাড়া আমরা পৌরসভার পক্ষ থেকেও চেষ্টা করছি রাস্তাটি নির্মাণ করার জন্য। ইতিমধ্যে আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করে এসেছি।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী