,

জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে হবে : রংপুরের এসপি

news-image

রংপুর ব্যুরো : রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার চেতনা ধারণ করে জনগণের প্রকৃত সেবক হিসেবে আমাদের কাজ করে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ২০২১ ও ২০৪১ রুপকল্প বাস্তবায়নে আমাদের হতে হবে গুরুত্বপূর্ণ অংশীদার। মানুষ পুলিশের কাছে সেবা, নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ চায়। সম্মান ও অধিকারের সঙ্গে সেবা প্রত্যাশা করে। আমাদের শতভাগ গণমুখী হতে হবে। জনগণ পুলিশের কাছ থেকে যেন স্বল্প সময়ের মধ্যে কাক্সিক্ষত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশ গড়ে তোলা হচ্ছে। পুলিশের সেবা তাৎক্ষণিক পেতে জরুরি সেবা ‘৯৯৯’ চালু করা হয়েছে।

গত সোমবার বিকেলে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর আনন্দবাজারে আয়োজিত মাদক, জঙ্গীবাদ, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দ্যেশ্যে এসপি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। তাদেরকে মানুষের মতো মানুষ করতে হলে মনোবিকাশ ঘটানোর জন্য যাতে শিশুরা লেখা পড়ার পাশা পাশি খেলাধুলা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। দেশরত্ম মনীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মিশন ভীষন ২০৪১ বাস্তবায়ন করতে হলে আজকের এই শিশুরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে নেতৃত্ব দেবে, তার জন্য প্রতিটি অভিভাবকে তার শিশুর প্রতি কঠোর নজরদারী রাখতে হবে। মনে রাখবেন প্রতিটি শিশুর সবচেয়ে বড় শিক্ষালয় তার পরিবার। যাতে শিশুরা অসামাজিক কার্যকলাপ ও মাদকের মতো মরণ নেশায় আসক্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

‘মাদককে না বলুন, বাল্যবিয়ে রোধ করুন -এই স্লোগানে মিঠাপুকুর থানার আয়োজনে উপজেলার ইমাদপুর ইউনিয়নের আনন্দ বাজারে আয়োজিত সমাবেশে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ফজলে এলাহী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আরমান হোসেন, ও বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীনুর ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি