,

হযরত শাহ্ সূফী কালাগাজী (র:) এর ওরশের আজ দ্বিতীয় দিন

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের তিতাস নদীর পাড়স্থ পূর্ব মেড্ডা ইমাম বাড়িতে শায়িত বিশিষ্ট ওলী হযরত শাহ্ সূফী পীরজাদা কালাগাজী (র:) এর ৪৬তম ৩ দিনব্যাপী বার্ষিক পবিত্র ওরশ মোবারক গতকাল ২১ মাঘ, ৪ ফেব্র“য়ারী, মঙ্গলবার হতে উনার মাজারে শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিন সকাল হতে দুপুর পর্যন্ত পবিত্র কোরআন খতম, বাদ এশা ওয়াজ জিকির মিলাদ মাহফিল এবং মধ্যরাতে বাউল মুর্শিদী মারেফতি গান পরিবেশন এবং তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়।

ওরশ উপলক্ষে হযরত শাহ্ সূফী পীরজাদা কালাগাজী (র:) মাজার অঙ্গনে খাবার দোকান, নারী শিশুদের প্রয়োজনীয় পণ্যের পসরার মেলা বসেছে। দিবা রাত এতে শিশু নারী পুরুষের ব্যাপক উপস্থিতি ঘটে।আজ বুধবার ওরশের দ্বিতীয় দিন।

দেশের বিভিন্ন স্থান হতে আগত আলেমগণ ওয়াজ জিকির এবং শিল্পীগণ বাউল মুর্শিদী মারেফতি গানে অংশ নিচ্ছেন।

আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওয়াজ জিকির এবং মিলাদ মাহফিল শেষে দেশ ও মানবজাতির সমৃদ্ধি, মঙ্গল – কল্যাণ কামনায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

ওরশ এর সার্বিক তত্ত¡াবধায়ক ৪৬ বছরের খাদেম ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্র“পের সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া হিরণ ওরশ মোবারকের আজ ও আগামীকাল ২ দিনের কর্মসূচীতে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি