,

মানুষ আর বিএনপিকে নিয়ে ভাবছে না : হানিফ

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সিটি কর্পোরেশনের ফল বিএনপি প্রত্যাখ্যান করবে কি করবে না এটা তাদের বিষয়। তবে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে সেটি এবারও প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, এই দল ক্ষমতায় থাকতেও দেশবিরোধী কাজ করেছে, ক্ষমতার বাইরে থেকেও উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে কাজ করছে। তাই এই দলকে নিয়ে মানুষ আর ভাবছে না।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

‘ইভিএম পদ্ধতির মাধ্যমে আগামীতে ভোট ডাকাতির রাজনীতি কায়েম করতে চায় সরকার’ বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রশ্নোত্তরে হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিল। তিনি হাঁ-না ভোট করেছিলেন এবং কোথাও কোথাও ১২০ পার্সেন্ট ভোট পড়েছিল। সেটাও দেশবাসী জানে।

তিনি বলেন, বিএনপি ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়ে কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আজিজ মার্কা ভোট করেছিল। ভোট সংক্রান্ত এত অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের মুখে ভোট নিয়ে কোনো কথা মানায় না বলে মন্তব্য করেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত পিপিএমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির