,

চিত্রনায়িকা রোজিনা মসজিদ নির্মাণ করছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মসজিদ নির্মাণ করছেন চিত্রনায়িকা রোজিনা। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এই মসজিদের কাজ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন রোজিনাসহ স্থানীয় লোকজন।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লা পাড়ায় রোজিনার বাড়ি। ওই এলাকায় নিজ বাড়ির আঙিনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ‌‘খাদিজা জামে মসজিদ’ নামে একটি মসজিদের কাজ শুরু করেছেন।

এ বিষয়ে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, ‘জম্মভূমির টানে চিত্রনায়িকা রোজিনা গোয়ালন্দবাসীর জন্য যে কাজটি করছেন। গোয়ালন্দবাসী সারা জীবন মনে রাখবে।’

চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘যত দূরে থাকি জন্মভূমির কথা সব সময় মনে পরে। কিন্তু ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এই জন্মভূমিতে যেন বারবার আসতে পারি সে জন্যে বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদের কাজ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘এখানে আরও একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সকলের সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল করব।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি