,

গ্রামীণফোনের সিম আর পাওয়া যাবে না : প্রধান নির্বাহী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজারে থাকা গ্রামীণফোনের সিমগুলো আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তাই চলতি ০১৭… ও ০১৩… নম্বর সিরিজের সিমগুলো আর পাওয়া যাবে না বলে জানিয়েছেন অপারেটরটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান। তিনি বলেন, ‘আমাদের হাতে কোনো সিম নেই। খুচরা বিক্রেতাদের কাছে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলে আর সিম পাওয়া যাবে না।’

সোমবার রাজধানীর বসুন্ধরার জিপি হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সিম নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্টের জন্যও তা পাওয়া যাবে না বলে জানান ইয়াসির আজমান।

সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন সিম বা রিপ্লেসমেন্টের জন্য ৩০ লাখ সিম জমে যায়। সে কারণে রিসাইকেলের (পুরনো বন্ধ সিম নির্দিষ্ট সময়ের পরে বিক্রির জন্য রেডি করা) জন্য বিটিআরসির অনুমতি পাওয়া যাচ্ছে না।

এ সময় সরকারের সঙ্গে বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোনের সংকটের ব্যাপারে প্রশ্ন করা হলে অপারেটরটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘সরকারের বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে যে সংকট চলছে তা তিন থেকে চার সপ্তাহের মধ্যে দৃশ্যমান উন্নতি হবে। তবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নতুন সিমের অনুমতি না দিলে গ্রামীণফোন বাজারে সিম সংকটে পড়বে।’

বাজারে প্রতিদিন গ্রামীণফোনের ৫০ হাজার সিমের চাহিদা আছে বলেও জানান গ্রামীন ফোনের প্রধান নির্বাহী।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি