,

চাপের মধ্যে মুস্তাফিজ

news-image

স্পোর্ট্স ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফরম করায় মনে হয়েছিল, এবার আবার নিজেকে ফিরে পাবেন মুস্তাফিজুর রহমান। কিন্তু পাকিস্তান সফরে আবার বাজে অবস্থা। আর টেস্টে তো বলার মতো কিছু করতে পারছেন না অনেকদিন ধরেই। সর্বশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে ৩টি উইকেট পেয়েছিলেন। এরপর আর এক ইনিংসে দুই উইকেটও পাননি কখনো। আর এসবের খেসারত দিতেই পাকিস্তানগামী টেস্টের দল থেকে বাদ পড়েছেন এই পেসার। গতকাল কোনো রাখঢাক না করেই জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বললেন, মুস্তাফিজ আসলেই চাপের মধ্যে আছেন। আর তার এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বেশ কিছু টেকনিক্যাল কাজ করে তবে আসতে হবে।

মুস্তাফিজকে এখনো এক নম্বর বোলার বলতে আপত্তি করেননি কোচ। তবে বলছিলেন, ‘মুস্তাফিজ জানে, সে এখন কিছুটা চাপে আছে; বিশেষ করে সাদা-বলের ক্রিকেটে। তবে স্কিল ও অভিজ্ঞতার বিবেচনায় এখনো সে আমাদের এক নম্বর বোলার। চাপের মধ্যে খুব ভালো পারফরম করেছে। ওর ফর্মের ওঠা-নামা থাকতেই পারে, কারণ এটা খুব কঠিন কাজ। আমার পূর্ণ বিশ্বাস আছে যে, সে সাদা-বলের ক্রিকেটে ঘুরে দাঁড়াবে।’

এই ঘুরে দাঁড়িয়ে আবার টেস্ট দলে ফিরতে মুস্তাফিজকে কী করতে হবে, তাও বলে দিলেন কোচ। তিনি বললেন, তাকে এখন ওটিস গিবসনের সাথে বিশেষভাবে কাজ করতে হবে, ‘টেস্ট খেলতে হলে ওকে কিছু কাজ করতে হবে। আমি জানি, শার্ল ল্যাঙ্গাভেল্ট ওকে নিয়ে ব্যস্ত ছিল। ওটিস গিবসনও ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে বল ভেতরে ঢোকানো নিয়ে ওর সঙ্গে কাজ চালিয়ে যাবে। আবার টেস্ট ক্রিকেটের জন্য বিবেচিত হতে তার কিছু টেকনিক্যাল কাজ করতে হবে।’

ওয়ানডে বা টি-টোয়েন্টিতে মুস্তাফিজ এখনো ডমিঙ্গোর প্রথম পছন্দ। টেস্টে হাসান মাহমুদের মতো তরুণদের পরীক্ষা করে নিতে চান তিনি, ‘টেস্টের জন্য বিবেচিত হতে হলে ওকে কিছু টেকনিক্যাল কাজ করতে হবে। আমি সাদা বলের কথা বলছি না। টেস্টের ক্ষেত্রে আমরা বাকি অপশনগুলোকে দেখছি। হাসান মাহমুদ হতে পারে এদের মধ্যে একজন। অনেক প্রতিভাবান সে। টেস্টের ক্ষেত্রে আমাদের বাকি বোলারদেরকেও দেখতে হবে।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি