,

নবীনগরে সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গঠিত হল সাংবাদিক ঐক্য পরিষদ। ১২ সদস্য বিশিষ্ট সাংবাদিকদের নিয়ে গঠিত হল সাংবাদিক ঐক্য পরিষদ নবীনগর উপজেলা শাখা। সকল সদস্যের সম্মতিক্রমে মো. শরীফ উদ্দিন রনিকে সভাপতি ও সঞ্জয় শীলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত সভাপতি মো. শরীফ উদ্দিন রনি।

তিনি বলেন, আমরা নবীনগর উপজেলা সাংবাদিক পরিষদের সকল সাংবাদিক সহকর্মীদের নিয়ে ইনশাল্লাহ দেশ ও জাতির কল্যাণে ঐক্য বদ্ধ হয়ে সত্য , ন্যায় ও দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চাই। তাছাড়া কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে, স্বার্থগত লোভে পড়ে কিংবা লেয়াজুবৃত্তির মাধ্যমে অথবা কাউকে ব্যবহার করে যেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় ও মানহানী না করি সেজন্য সজাগ থাকতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য পরিষদের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক সঞ্জয় শীল। তিনি সবার সম্মাতিক্রমে সাংবাদিক ঐক্য পরিষদের অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ ও পদবী পড়ে শুনান। এতে আরো উপস্থিত ছিলেন সদ্য মনোনিত হওয়া সহ-সভাপতি সায়েদ আহমেদ রাফি, সহ-সাধারণ সম্পাদক এএসএম অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, দপ্তর ও প্রচার সম্পাদক মো. মাহামুদুর রহমান, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুম, কার্যকরি সদস্য মো. মাশুক মিয়া, কার্যকরি সদস্য প্রবীর ভৌমিক শান্ত, কার্যকরি সদস্য মো. আনিছুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা