,

নেভেনি ২ দিনেও আসামে নদীতে আগুন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী দিবরুগড় জেলার নহরকাটিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত বুড়ি দিহিং নদী। সেই নদীর ভেতর দিয়ে টানা অপরিশোধিত তেলের পাইপ লাইন ফেটে গেছে। নদীবক্ষেই দাউ দাউ করে জ্বলছে আগুন। গত দু’দিন ধরে জ্বলা এই আগুনের জেরে আশপাশ ভরে যাচ্ছে কালো ধোঁয়ায়। খবর: ইন্ডিয়া টুডে

অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উজান আসামের বিভিন্ন অয়েল ইন্ডিয়ার পাম্পে তেল যায় যে সেন্ট্রাল ট্যাঙ্কের পাম্প থেকে সেখানে ‘বিরল যান্ত্রিক ত্রুটি’র কারণেই এই ‘লিকেজ’ ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিশেষজ্ঞ দলও পৌঁছেছে সেখানে। কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, পাইপলাইন থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ার পর কেউ তাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, নদীর উপর আগুন জ্বলার ব্যাপারে জানালেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেনি জেলা প্রশাসন। তবে আগুনের জেরে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিন্তু সেখানকার প্রাণ-প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদল সেই ক্ষতি পরীক্ষা করে দেখছেন।

ওয়েল ইন্ডিয়ার করপোরেট কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার ত্রিদিব হাজারিকা জানিয়েছেন, জটিল ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে পাইপের তেল ট্যাঙ্কে প্রবেশ করতে পারছিল না। তাই অতিরিক্ত তেলের চাপে পরিবহন পাইপ ফেটে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি