,

লন্ডনের রাস্তায় হামলা, ‘জঙ্গির’ নাম সুদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোববার লন্ডনের দক্ষিণে একটি ব্যস্ত সড়কে ছুরি হাতে হামলা চালানো সেই যুবকের নাম সুদেশ আম্মান। তাকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে। পুলিশের ধারণা, সুদেশ ‘ইসলামপন্থী’ সন্ত্রাসী ছিলেন।

২০ বছর বয়সী এই সন্ত্রাসী এক সপ্তাহ আগে জেল থেকে ছাড়া পান। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

তার ছুরির আঘাতে তিন ব্যক্তি আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এই ধরনের অপরাধীরা যেন সহজে জেল থেকে ছাড়া না পান তার জন্য নতুন আইন করবেন।

সুদেশ ২০১৮ সালে ব্রিটিশ পুলিশের নজরে পড়েন। সে বছর তাকে গ্রেপ্তারের সময় জঙ্গিবাদ বিষয়ক কয়েকটি বই পাওয়া যায়। পরে আদালত তাকে ৩ বছর চার মাসের কারাদণ্ড দেন। কিন্তু কিছুদিন বাদে ছাড়া পেয়ে যান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কারাদণ্ডের রায় শুনে সেদিন হাসছিলেন সুদেশ!

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি