,

অভিনেত্রী ফারিয়া শয্যাশায়ী

news-image

বিনোদন প্রতিবেদক : পড়াশোনার কাজে দেশের বাইরে থাকায় অভিনয় থেকে দূরে ছিলেন লাক্স তারকা’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি পড়াশোনার পাট চুকিয়ে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয়ে। টানা দেড় মাসের শুটিংয়ে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া শাহরিন। চিকিৎসকের দ্বারস্থও হতে হয় তাকে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন, তাকে শয্যাশায়ী থাকতে হবে। আপাতত কোনো কাজ না। চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রামেই আছেন এই অভিনেত্রী।

ফারিয়া শাহরিন বলেন, ‘অনেক দিন বিরতির পর টানা কাজ শুরু করার কারণে হঠাৎ অসুস্থ হয়ে গেছি। মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা, নড়তে-চড়তেও কষ্ট হচ্ছিল। চিকিৎসক ১৫ দিনের ওষুধ আর দুই সপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দেখি কি হয়।’

তিনি আরও বলেন, ‘এই ক’দিনে চারটি খণ্ড নাটক ও একটি ধারাবাহিক নাটকের শুটিং করলাম। হাতে আরও কিছু কাজ আছে। শিগগিরই কাজে ফিরতে হবে। না হলে আমার কারণে পরিচালক ফেঁসে যাবেন।’

উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর তিনি অভিনয় করেন বেশ কিছু নাটক আর বিজ্ঞাপনে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি