,

হাতে কালি লাগেনি, ভালো লেগেছে : আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান তিনি।

আজ শনিবার সকাল ৮টায় উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে একথা বলেন এই মেয়রপ্রার্থী।

আতিকুল ইসলাম বলেন, ‘যদি আমার বিপক্ষের প্রার্থী জয়ী হন তাহলে আমি তার সঙ্গে সিটি পরিচালনায় ৯ মাসের অভিজ্ঞতা শেয়ার করবো। আমি যদি জয়ী হই তবে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে কাজ করবো। আমি বিজয়ী হলে সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক সিটি করপোরেশন উপহার দেব।

ইভিএম ব্যবহারের সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই কেন্দ্রে প্রথম ভোট দিলাম। ভোট দিতে খুব ভালো লেগেছে। কারণ হাতে কোনো কালি লাগে নাই। সকাল সকাল এসে ভোট দিতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।’

আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, ‘১০ জানুয়ারি থেকে ভোটের প্রচারণা শুরু করেছি। আজ ফেব্রুয়ারির ১ তারিখে ভোট। এই মাসটি খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি