,

মোহাম্মদপুর ও নিকুঞ্জে ভোটকেন্দ্রে দুই সাংবাদিকের ওপর হামলা

news-image

রায়েরবাজার সাদেকখান রোডে আলীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থীর ক্যাডারদের সশস্ত্র মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।তি‌নি আগাম‌ি নিউজ ২৪.কম নামক এক‌টি অনলাইন পোর্টা‌লে কাজ ক‌রেন।

একই সসময় নিকুঞ্জে জানে আলম স্কুল কেন্দ্রে বার্তা সংস্থা পিবিএ এর বিশেষ প্রতিনিধি জিহাদ ইকবালও আক্রমণের শিকার হন। গুরুতর জখম হন তিনি। তার ক্যামেরা ভাংচুর করা হয়। সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমনকে শিকদার মেডিকেলে নেয়ার পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকনের লোকজন এ ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, সকাল থেকেই পুলিশের সামনে সশস্ত্র মহড়া দিচ্ছে।

এছাড়াও ফরিদাবাদ মাদ্রাসা কেন্দ্রে বাংলাদেশ প্রতিদিন ও সমকাল সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এজেন্ট বের করে দেওয়ার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করার কারণে টিকাটুলিতে ফটো সাংবাদিক পরিবর্তন ডটকমের ওসমান গনির উপর হামলার অভিযোগ এসেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা