,

বিমানের সঙ্গে মার্চে বিয়ে!

news-image

দীর্ঘ ছয় বছর ধরে একটি বিমানের সঙ্গে প্রেম করছেন জার্মান নারী মাইকেল কবকে। শুধু তাই নয়, আগামী মার্চে তাদের বিয়ের ঘোষণাও দিয়েছেন তিনি।

২০১৪ সালে বার্লিন টেগেল এয়ারপোর্টে ৪০ টন ওজনের এই জাম্বো জেটের সঙ্গে কবকের প্রথম দেখা হয়। তখনই বিশালাকৃতির এই অত্যাধুনিক বিমানের প্রেমে পড়ে যান তিনি।

বিমানটির প্রতি তার আগ্রহ দেখে বিমানকে স্পর্শ করার সুযোগ করে দেয় কর্তৃপক্ষ। বিমানের পাখায় উঠে তাতে ভালোবাসার চিহ্ন এঁকে দেন তিনি। সেই সময়টার কথা স্মরণ করে তিনি বলেন, বিমানে থাকার মুহূর্তটা ছিল আমার জীবনের সেরা সময়। আমরা যখন একসঙ্গে ছিলাম তখন অনেক মজা করেছি, একে অপরকে চুম্বন করেছি এবং আমি তার শরীরে হাত বুলিয়ে দিয়েছে।

ভালোবেসে বিমানবয়ফ্রেন্ডের নাম দিয়েছেন ‘স্ক্যাটজ’। কবকের দাবি, তারা ছয় বছর ধরে ডেটিং করছেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও রয়েছে! তবে বোয়িংয়ের প্রতি এ টানকে ব্যতিক্রম বলতে রাজি নন কবকে। তার মতে, তাদের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক। তিনি বলেন, ‘আমরা এক সঙ্গেই (বোয়িংয়ের মডেল) সন্ধ্যায় সময় কাটাই। যখন রাতে বিছানায় যাই তখন আমরা এক অপরকে জড়িয়ে ধরি এবং ঘুমিয়ে পড়ি।’ তার মতে, ভালোবাসার কোনো সীমা নেই।

বোয়িংটির সঙ্গে কবকে সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়েছেন মাত্র দুইবার। তার ইচ্ছা, সুযোগ পেলে সারাদিন কাটাবেন বয়ফ্রেন্ডের সঙ্গে।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ এর সঙ্গ সবসময় না পেলেও নিজের বেডরুমে বোয়িংয়ের একটি মডেল রেখে দিয়েছেন কবকে। যান্ত্রিক এই প্রেমিককে জড়িয়ে ধরেই রাত পার করেন তিনি।

মার্চে বিয়ের ঘোষণা দিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন কবকে। বিশেষ ওই দিনে কোনো সাদা রঙের পোশাক পরতে চান না তিনি। তিনি বলেছেন, ‘তার বিশেষ দিনের পোশাক হবে স্মার্ট ধরনের। সেটা হলো কালো রঙের ট্রাউজার ও ব্লেজার।’

আমি চাই কেউ আমাদের বিয়ে দিয়ে দিক আর বলুক, তুমি কি তোমার ৭৩৭-৮০০ কে বিয়ে করত চাও? উত্তরে আমি বলব, ‘অবশ্যই’। আমি তাকে ভালোবাসার চিহ্ন এঁকে দেব এবং সারাজীবন অমর থাকব।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি