,

‘২১ ফেব্রুয়ারি আসছে বীর’!

news-image

বিনোদন ডেস্ক : বছরের অন্যতম আলোচিত ‘বীর’ সিনেমার কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এসকে ফিল্মস প্রযোজিত এই ছবির ফাইনাল এডিটিংয়ের কাজ শেষ করতে কলকাতায় যাচ্ছেন ছবির নায়ক ও প্রযোজক শাকিব খান। চলতি সপ্তাহেই সেন্সরে যাচ্ছে সিনেমাটি।

গেল বছরের ১৫ জুলাই শুরু হওয়া এই সিনেমাটি নিয়ে দর্শকমহলে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তবে ‘বীর’ কবে মুক্তি পাচ্ছে!

সিনেমাটির অন্যতম সহ প্রযোজক এমডি ইকবালের বক্তব্য, সিনেমাটি আমরা প্রথমে মার্চে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু চলমান সিনেমা সংকট বিবেচনায় সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে ‘বীর’। তবে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর আমরা সুনির্দিষ্ট মুক্তির তারিখ বলতে পারবো।

সূত্রে পাওয়া খবর, আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বীর’। শাকিব খান নিজেই এই দিনে সিনেমাটি মুক্তি দিতে চান। তবে এই ঘোষণা দিতে কিছুটা সময় নিচ্ছেন ভাইজান। কারণ এখনো সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়নি। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই মুক্তির এই তারিখ ঘোষণা করবেন শাকিব।

পরিচালক কাজী হায়াতের ৫০ তম সিনেমা ‘বীর’। আর এই সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এই গুণী পরিচালক। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা বুবলি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা