,

বৃদ্ধার প্রেমে ২২ বছরের তরুণ

news-image

অনলাইন ডেস্ক : কথায় বলে-‘পীরিতে মজিলে মন ,কিবা হাড়ি কিবা ডোম। প্রেম আসলেই অন্ধ। আর সে কারণেই কে যে কখন এতে হোঁচট খায় তা বলা মুশকিল। নইলে একজন ২২ বছর বয়সী তরুণের পক্ষে কি ৬০ বছরের বৃদ্ধার প্রেমে পরা সম্ভব?আপনার কাছে অসম্ভব মনে হলেও বাস্তবে কিন্তু তাই ঘটেছে। যার পরিণতেতে এখন জেলের ঘানি টানছেন ওই তরুণ। সূত্র গালফ নিউজ।

ঘটনাটা তাহলে খুলেই বলি। এটি ভারতের হায়দ্রাবাদের প্রকাশ নগর এলাকার ঘটনা। সেখানকার বাসিন্দা ৬০ বছর বয়সী বৃদ্ধার প্রেমে পড়েন ২২ বছরের এক তরুণ। ওই নারী আবার সাত সন্তানের মা। তার নাতি নাতনির সংখ্যাও সাত। তাতে কি, প্রেমে একেবারে হাবুডুবু খেতে লাগলেন দুই অসম বয়সী প্রেমিক প্রেমিকা। ঘটনা জানাজানি হতেই রাগ ফেটে পরেন তার স্বামী।

এদিকে মায়ের কাণ্ডে লজ্জায় ম্রিয়মান হয়ে পড়েন সাত ছেলেমেয়েও। কেননা মায়ের এই সম্পর্কের কারণে তারা সামাজিকভাবে অপদস্থ হতে থাকেন।

এ অবস্থায় এই অসামাজিক সম্পর্ক থেকে ওই বৃদ্ধাকে সরে আসার দাবি জানান পরিবারের সদস্যরা। তার স্বামী ওই তরুণের সঙ্গে দেখা করে, তাকেও একই কথা বলেন। কিন্তু কে শোনে কার কথা। ইতিমধ্যে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এ কথা জেনার পর তাদের নিরস্ত্র করতে এগিয়ে আসেন দুইজনের পরিবারের সদস্যরা। তারা তাদের বললেন, ‘এই রকম সম্পর্ক আর চলতে পারে না। তোমারা এবার সরে আস।’কিন্তু দুজনের কেউই আপনজনদের কথা শুনতে রাজি ছিলেন না। বরং বিষয়টি জানাজানি হওয়ার পর দু’জন আরো বেপরোয়া হয়ে উঠলেন।

গত বৃহস্পতিবার এ নিয়ে স্থানীয় এক থানায় যান ওই বৃদ্ধার স্বামী ও ছেলেরা। খবর পেয়ে নিজ পরিবারের সদস্যদের নিয়ে থানায় ছুটে যান পাগল প্রেমিকও। তখন এলাকার শান্তি বিনষ্ট করার অভিযোগে ওই তরুণকে আটক করে সোজা শ্রীঘরে ঢুকিয়ে দেয় পুলিশ। আপাঃতত সেখানেই আছেন ওই তরুণ প্রেমিক। অন্যদিকে পরিবারের কাছে ফিরে গেছেন ওই নারী। স্বভাবতই প্রেমিককে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন ওই বৃদ্ধা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা