,

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাবিথের

news-image

নিউজ ডেস্ক : সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জা‌নি‌য়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ব‌লে‌ছেন, খালেদা জিয়া দুর্নী‌তি ও দুশাস‌নের সঙ্গে আ‌পস ক‌রেন না ব‌লেই মিথ্যা মামলায় তা‌কে কারাগারে আট‌কে রাখা হয়েছে। তা‌কে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে না। ১ ফেব্রুয়ারি ধা‌নের শী‌ষে ভোট দি‌লে বেগম খা‌লেদা জিয়ার প‌ক্ষে যা‌বে। তা‌কে আটক রাখা যা‌বে না।

এ সময় খালেদা জিয়ার মুক্তির জন্যই ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তাবিথ আউয়াল।

শনিবার সকাল ১১টায় মিরপুর ৬নং সেকশন কাঁচা বাজার এলাকায় গণসং‌যোগ শুরু করার আগে তি‌নি এসব কথা ব‌লেন। এরপ‌র তি‌নি দুপুর ২টা পর্যন্ত ইসিবি চত্ত্বরে পথসভা ও গণসংযোগ কর‌বেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, মিরপু‌রে চাঁদাবা‌জি ও মাদক ব্যবসা চল‌ছে। বিজয়ী হ‌লে এসব নির্মূলে কাজ কর‌বো। কাউকে অন্যায় কর‌তে দেওয়া হ‌বে না। মিরপুর গা‌র্মেন্ট শিল্প এলাকা। এখা‌নে কর্মী‌দের নিরাপত্তা নেই। তা‌দের নিরাপত্তায় আমরা কাজ কর‌বো।

তি‌নি ব‌লেন, ব‌স্তিবাসী‌দের উচ্ছেদ কর‌তে বারবার প‌রিক‌ল্পিতভা‌বে আগুন লা‌গি‌য়ে দেওয়া হ‌চ্ছে। এতে ব‌স্তিবাসীরা অনেক কষ্টে আছেন। আমরা নির্বা‌চিত হ‌তে পার‌লে তা‌দের‌কে পুনর্বাসন করবো।

এ সম‌য়ে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আ‌বদিন ফারুক, বিএন‌পির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দে‌লোয়ার হো‌সেন দুলু, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির দফতর সম্পাদক এবিএম রাজ্জাক, যুবদল উত্ত‌রের সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টন, জিয়া প‌রিষ‌দের মহাস‌চিব ড. এমতাজ হো‌সেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা