,

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ গুণী

news-image

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দশজন গুণী বাংলা একাডেমি পুরস্কার পেতে যাচ্ছেন।বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় কবি মাকিদ হায়দার, কথাসাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, অনুবাদে খায়রুল আলম সবুজ, নাটকে রতন সিদ্দিকী, শিশুসাহিত্যে রহিম শাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় রফিকুল ইসলাম বীরউত্তম, বিজ্ঞান-কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনী ফারুক মঈনুদ্দিন, ফোকলোরে সাইমন জাকারিয়া।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, আজ বাংলাদেশের প্রাচীনতম সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার দিন। এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয় যে, এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তনের ৬০ বছর, অর্থাৎ হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করছে। ১৯৬০ সালে প্রবর্তিত হয়ে এ পর্যন্ত ৩০৭ জন লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি, কেএম মুজাহিদুল ইসলাম, জালাল আহমেদ, মোহাম্মদ মিজানুর রহমান, সংস্কৃতি উপবিভাগের উপপরিচালক নূরুন্নাহার খানম, জনসংযোগ বিভাগের কর্মকর্তা কবি পিয়াস মজিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট