সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমজ তিন সন্তানের নাম রাখা হলো রজব, তাইয়িব ও এরদোগান

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে সদ্য ভূমিষ্ট হওয়া জমজ তিন নবজাতকের নাম রাখা হয়েছে ‘রজব’, ‘তাইয়িব’ ও ‘এরদোগান’। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের প্রতি ভালবাসার দৃষ্টান্ত দেখিয়ে বাংলাদেশি এক দম্পতি নিজেদের জমজ তিন নবজাতকের এই নাম রেখেছেন।

মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি আরবির এক প্রতিবেদনে জানানো হয়, জমজ তিন ভাই বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় ও তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে প্রতিষ্ঠিত একটি হাসপাতালে জন্মগ্রহণ করে।

আনাদুলুর দাবি, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের সাহায্য সহযোগিতায় তুরস্কের গুরুত্বপূর্ণ অবদান প্রেসিডেন্ট এরদোগান ও তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষদের ভালবাসা ও কৃতজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে সিরিয়ার এক দম্পতি তাদের তিন যমজ নবজাতকের নাম রাখেন যথাক্রমে ‘রজব’, ‘তাইয়িব’ ও আমেনা। দুই ছেলে শিশুর নাম প্রেসিডেন্ট এরদোগানের নামের সঙ্গে এবং এক মেয়ে শিশুর নাম রাখেন প্রেসিডেন্টের স্ত্রী আমেনা এরদোগানের নামের সঙ্গে মিলিয়ে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী