,

দুর্ঘটনার শিকার আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে আলিয়া ভাটের হাতে। তবে এর মধ্যে বিশেষ সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। কারণ এই ছবিটির মধ্য দিয়ে প্রথমবার জুটিবদ্ধ হচ্ছেন সঞ্জয়-আলিয়া। এছাড়া নতুন এই ছবিটির জন্য নোংরা কিছু ভাষাও শিখতে হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে। কেননা এতে একজন মাফিয়া কুইনের ভূমিকায় পাওয়া যাবে মহেশ কন্যাকে।

এক সপ্তাহ আগেই ছবিটির শুটিং শুরু করেছেন আলিয়া ভাট। কিন্তু এর মধ্যেই একটি দুর্ঘটনার শিকার হতে হলো বলিউডের এই অভিনেত্রীকে। ছবির একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন আলিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের পোষ্য বিড়ালের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন আলিয়া নিজেই। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মায়ের (আলিয়া ভাট) সঙ্গে সেলফি। কারণ তিনি কাঁধে চোট পেয়েছেন। তাই রাত ২টায় এর চাইতে ভালো আর কোন কাজ নেই।’

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ দুটি পোস্টার। যেখানে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আলিয়া ভাট। আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা