,

কুকুর কেন ‘গোল’ হয়ে ঘুমায়?

news-image

অনলাইন ডেস্ক : প্রাণীকুলের মধ্যে কুকুরই মানুষের সবচেয়ে বেশি কাছের। অনেকের প্রিয় পোষ্যও এ প্রাণী। যেখানে সেখানে কুকুরকে দেখা যায় বলেই তাদের আশ্চর্য সব আচরণও আমাদের চোখে পড়ে। তেমনই অবাক কাণ্ড হল, কুকুর ঘুমানোর আগে চারপাশে বৃত্তাকারে চক্কর মারে ও গোল হয়ে ঘুমায়!

কুকুর কেন নিয়মিত এমন আচরণ করে? প্রশ্নটির উত্তর খুঁজে পেয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘লাইভসায়েন্স’। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুনো কুকুরদেরই মূলত এই অভ্যাস। প্রাচীনকাল থেকেই এমন কাজ করে তারা। জিনবাহিত হয়ে গৃহপালিত কুকুররাও এমন আচরণ করে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেসলি ইরভিন তার ‘ইফ ইউ টেম মি: আন্ডারস্ট্যান্ডিং আওয়ার কানেকশন উইথ অ্যানিম্যালস’ গ্রন্থে লিখেছেন, কুকুররা মূলত নিরাপদ আশ্রয় তৈরি করার জন্য ঘুমানের আগে অদ্ভুত আচরণ করে। পোকামাকড়, সাপ ইত্যাদির থেকে নিজেদের রক্ষা করার জন্য এই কাজ করে তারা। শোওয়ার আগে চারপাশটা সরেজমিনে পরীক্ষা করে নেয়া আর কি! তাছাড়া ঘুমানোর সময়ও গোল হয়ে ঘুমায়।

ঘুমানোর আগে কুকুর একই জায়গা বারবার পরিদর্শন করে। সে বিষয়ে লেসলি ইরভিন বলেন, জঙ্গলে থাকা কুকুরদের জন্য তো আর কেউ সুন্দর বিছানা-বালিশ তৈরি করে দেয় না। তাই ঘুমানোর জন্য তারা চার পা দিয়ে লম্বা ঘাস ও ঝোপকে চাপড়িয়ে ও মাড়িয়ে তাদের বিছানা তৈরি করে ফেলে। এছাড়া কুকুরটি অন্য কুকুরদের কাছে বার্তা পৌঁছে দেয়, সে শোয়ার জন্য এই জায়গাটি বেছে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি