,

রংপুরে পিঠা নিয়ে মেয়ের বাড়ি যাওয়া হলো না…

news-image

রংপুর ব্যুরো : ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বোর্ড ঘর নামক স্থানে শীতের পিঠা নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারাগেছেন ছাদেক আলী নামে এক বৃদ্ধ। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদেক আলীর বাড়ি পীরগঞ্জ উপজেলার রায়পুর সাতগড়া গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, নিহত ছাদেক আলী শীতের পিঠা নিয়ে উপজেলার ঘোলা গ্রামে তার মেয়ের বাড়িতে বাইসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় বোর্ড ঘর নামক স্থানে মহাসড়ক পার হতে গিলে তাকে রংপুরগামী একটি ট্রাক চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর