,

বিশ্বের সবচেয়ে বড় ফুলের দেখা মিলল ইন্দোনেশিয়ায়

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় দেখা মিলল বিশ্বের বৃহত্তম ফুলের। এটি র‍্যাফ্লেসিয়া প্রজাতির ফুল। এর আগে ইন্দোনেশিয়ারই পশ্চিম সুমাত্রায় একটি ফুল র‍্যাফ্লেসিয়া পাওয়া গিয়েছিল, যার ব্যাস ছিল একশ সাত সেন্টিমিটার। সেই রেকর্ডও এবার ভেঙে দিল এই ফুলটি।

পৃথিবীতে এখনো পর্যন্ত র‍্যাফ্লেসিয়া’র ২৮টি ভেরিফায়েড ও চারটি আনভেরিফায়েড প্রজাতির খোঁজ মিলেছে। ২৮টির মধ্যে একটি প্রজাতি হলো ‘র‍্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’। বিজ্ঞানীরা জানিয়েছেন ইন্দোনেশিয়া যে ফুলটি পাওয়া গেছে সেটি এই প্রজাতির। যার ব্যাস একশ ১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চি।

ব্রিটিশ কর্মকর্তা স্যার স্যামফোর্ড র‍্যাফ্লেসের নামে এই ফুলের নামকরণ হয়। ঊনিশ শতকে তিনিই প্রথম ইন্দোনেশিয়া এই ফুলের সন্ধান দেন। এই ফুল দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। র‍্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। আর যারা এই ফুলের কাছাকাছি গিয়েছেন, তারা জানিয়েছেন, এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ বার হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি