,

থাইল্যান্ডে চালু হলো গাঁজার হাসপাতাল!

news-image

অনলাইন ডেস্ক : গাঁজা ব্যবহার করে চিকিৎসার জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল খুলেছে থাইল্যান্ড। বিশ্বে এই ধরনের হাসপাতাল এটাই প্রথম। চিকিৎসা ক্ষেত্রে গাজা ব্যবহার শিল্পের উন্নয়নের জন্য আজ সোমবার (৬ জানুয়ারি ২০২০) এ হাসপাতাল চালু করলো থাই কর্তৃপক্ষ।

থাই জনস্বাস্থ্যমন্ত্রী আনুতিন চারনভিরাঙ্কুল বলেন, ‘এটা পাইলট প্রকল্পের হাসপাতাল, কারণ আমরা গাঁজা বিশেষজ্ঞ পর্যাপ্ত চিকিৎসক পাইনি।’

তিনি জানান, প্রথম দুই সপ্তাহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

ঐতিহ্যগতভাবে থাইল্যান্ডে ব্যথামুক্তি ও অবসাদ দূর করতে গাঁজা ব্যবহার করা হয়। কৃষিখাতের আয় বৃদ্ধির জন্য ২০১৭ সালে গাঁজাকে চিকিৎসায় ব্যবহার ও গবেষণা কাজে ব্যবহারের বৈধতা দেয় দেশটি। থাইল্যান্ডে গাঁজা ব্যবহার করে চিকিৎসার জন্য ২৫টি ক্লিনিক রয়েছে। তবে বিশেষজ্ঞ কর্মীর অভাবে এগুলো সপ্তাহে দু-একদিন খোলা থাকে।

গাঁজা চাষ, উৎপাদন ও বিক্রির জন্য থাইল্যান্ডে সীমিত পরিসরে লাইসেন্স দেয়া হয়। তবে গত বছর থাই সরকার মাদক তালিকা থেকে গাঁজাকে বাদ দিয়েছে। এরপরই প্রতি বাড়িতে ছয়টি গাঁজার চারা আবাদের সুযোগ দেয়ার জন্য খসড়া আইন তৈরি করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা