,

বাঞ্ছারামপুরে আমানত শাহ গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ

news-image

ফয়সল আহমেদ খান : এই প্রচন্ড শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আমানত শাহ গ্রুপ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে প্রতিবছরের মতো এবারও তাদের উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার রুপসদী, পাঠামারা, খাউরপুর, ভেলানগর, মিরপুর, ফতেপুর, ছলিমাবাদসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার দরিদ্র নারী পুরুষের হাতে এসব কম্বল তুলে দেয়া হয়।

সোমবার আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো: হেলাল মিয়ার নিজ গ্রামে গড়ে তোলা রুপসদী খোদাইবাড়ি ফাজিল মাদরাসা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন-বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, বাঞ্ছারামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, আমানত শাহ গ্রুপের পরিচালক মো: কামরুল ইসলাম, রুপসদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মহসিন মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, রূপসদী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সোহরাফ, সমাজসেবক রকিব উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আমানত শাহ গ্রুপ জানায়, সমাজের দরিদ্র মানুষের কষ্ট কিছুটা দূর করতেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে গরীব মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা