,

সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

news-image

নিউজ ডেস্ক : ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে আখ্যায়িত করে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি। সোমবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল দলটি। সমাবেশের অনুমতি চেয়ে তারা পুলিশের কাছে আবেদনও করে। তবে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয়েছে, পল্টনে সমাবেশের অনুমতি পাবে না।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের বলা হয়েছে বিকল্প ভেন্যু ঠিক করে জানাতে। তারা পরে আর যোগাযোগ করেনি।

ওসি আরও বলেন, রাস্তা বন্ধ করে সমাবেশ করলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তাদের কোনো ইনডোরে ভেন্যু সমাবেশ করতে বলা হয়েছে।

অবশ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম বলেছেন, তারা এখনও আশাবাদী পল্টনে সমাবেশের অনুমতি পাবেন।

গত ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় এ কর্মসূচি ঘোষণা করেছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করার কথা দলটির। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

এদিকে সরকারের বর্ষপূর্তির এক সপ্তাহ আগে ৩০ ডিসেম্বর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে খুব বেশি আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। কোনো রকম অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা দেখা গেলে তা কঠোরভাবে প্রতিহত করতে সরকারের নির্দেশে সক্রিয় রাখা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এর পাশাপাশি একাদশ সংসদ নির্বাচনের প্রথম বছর পূর্তিতে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আসলে কী পরিকল্পনা করছে, সেসব বিষয়ে তীক্ষ নজর রাখার পাশাপাশি বিষয়গুলো জনগণের কাছে নেতিবাচকভাবে তুলে ধরার সিদ্ধান্তও নিয়েছেন সরকারি দলের শীর্ষ নেতারা। সমকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা