,

আওয়ামী লীগে শেখ হাসিনার কোনো বিকল্প নেই : নাসিম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর পর আওয়ামী লীগে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি।

রোববার বিকেলে মোহাম্মদ নাসিম তাঁর নির্বাচনী এলাকা কাজিপুরে দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে চলমান রাজনীতি নিয়ে মতবিনিময় কালে এসব কথা বলেছেন।

তিনি বলেন, পঁচাত্তর পরবর্তীতে আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দলের দায়িত্ব নিয়ে আবারো দলকে শক্তিশালী কাঠামোতে দাঁড় করিয়েছেন। দলকে সুসংগঠিত করে শেখ হাসিনা ৯ম বার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। একটানা তৃতীয়বারসহ চতুর্থবার দেশের প্রধানমস্ত্রী নির্বাচিত হয়েছেন। কোটি কোটি মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। দেশে এবং বিদেশে বিরল সম্মান অর্জন করেছেন। দলের কর্মীরা বিশ্বাস করেন, জাতির জনক বঙ্গবন্ধুর পর আওয়ামী লীগে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রতিমুহুর্তে মৃত্যুঝুঁকি নিয়েও তিনি সাহসিকতার সাথে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নাসিম বলেন, কোনো চক্রান্ত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ আরো এগিয়ে যাবে। তাই আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ও দলের নীতি থেকে বিচ্যুত না হয়ে, জনগণ যেন নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে সে জন্য দলের নেতা কর্মীদের প্রতি তিনি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা