,

ব্রাহ্মণবাড়িয়ায় দন্ডিত আসামীকে ছিনিয়ে নিতে ইউএনও’র গাড়ি বহরে হামলা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ভ্রাম্যমাণ আদালতের দণ্ডিত আসামীকে আলমগীরকে ছিনিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে হামলা হয়েছে। এতে থানার চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের বিলঘর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, পুলিশের নায়ের আলী আজম, কনস্টেবল মাহবুবুল ও জয়রুপ।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ-উল-আলম জানান, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুপুর থেকে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কসবার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা আলমগীরসহ দু’জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আলমগীরকে দণ্ড দিয়ে থানায় নিয়ে আসতে থাকে। এ অবস্থায় বিলঘর এলাকার পৌঁছালে গাড়ি বহরে হামলা হয়। আলমগীরকে ছাড়িয়ে নিতেই এ হামলা হয়েছে বলে অভিযোগ ইউএনও’র।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর