,

২০ মাথার ফুলকপি!

news-image

নিজস্ব প্রতিনিধি : খাগড়াছড়ির সীমান্তঘেঁষা পানছড়ি উপজেলায় ঘটল এক বিরল ঘটনা। সাধারণত এক গাছে একটি ফুলকপি ধরে। কিন্তু ব্যতিক্রম ঘটেছে পানছড়ি উপজেলায়। একটি বা দুটি নয়, ছোট-বড় মিলিয়ে এক গাছে বিশটি ফুলকপি ধরেছে।

পানছড়ির তালুকদারপাড়ার কবির আহাম্মদ এলাকার কৃষক মো. আমিনুল হকের জমিতে বিরল এ ফুলকপিটি দেখতে পাওয়া গেছে। এই বিশ মাথার ফুলকপি দেখতে সাধারণ মানুষ সেখানে ভিড় করছেন।

শুধু বিশটি ফুলকপিই নয়, তার জমিতে ছয়টি ফুলকপি ধরেছে অপর একটি গাছে, যা ইতিমধ্যে তারা নিজেদের খাওয়ার জন্য উত্তোলন করেছেন বলেও জানিয়েছেন কৃষক আমিনুল হক।

জানা যায়, ফুলকপি শীতের অন্যতম প্রধান জনপ্রিয় সবজি। তরকারি বা কারি ও স্যুপ তরিকারিতে ফুলকপি উপদেয়। সালফার, পটাশিয়াম ও ফসফরাস খনিজ উপাদান সমৃদ্ধ ফুলকপি খুব লাভজনক। তাই ফুলকপি চাষে কৃষকের আগ্রহের কোনো কমতি নেই।

পানছড়ি বিজিবির ক্যাম্প এলাকার পাশ দিয়ে বয়ে চলা অক্ষয় মম্বারপাড়া সড়কের পাশে ৬০ শতক জমিতে চলতি মৌসুমে ফুলকপি চাষ করেন কৃষক মো. আমিনুল হক।

কৃষক আমিনুল হক জানান, দীর্ঘ বছর ধরে ফুলকপি চাষ করলেও এমন ঘটনা এবারই প্রথম। এর আগে এমন বিরল ফুলকপি কখনও দেখেননি বলেও জানান তিনি।

পানছড়ি উপজেলার কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখ জানান, প্রতিটি কপি গাছে একটি ফুল হলেও বিভিন্ন সময় তিন ফুল বা চার ফুল দেখতে পাওয়া গেছে। এক গাছে বিশ ফুলকপি এটিই প্রথম। ওক্সিন হরমানের প্রভাবে এমনটি হয়ে থাকতে পারে বলে জানান সেই কৃষি কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা