,

সড়ক দুর্ঘটনায় ২ শিশুকন্যাসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

news-image

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও তার দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুরস্থ ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টুর ও তার দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)।

দুর্ঘটনায় সাইফুজ্জামান মন্টুর স্ত্রী কনিক আক্তার (৩৫) ও ১০ বছরের শিশুপুত্র মন্টি আহত হয়েছেন।

জানা গেছে, সপরিবারে বান্দরবান ঘুরতে গিয়েছিলেন সাইফুজ্জামান মন্টু। সেখান থেকে ঢাকা ফেরার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, সকালে ফৌজদারহাট বন্দর সড়কের মোডে একটি লরি বন্দর সড়কে যাওয়ার জন্য মোর নেয়ার সময় দুটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়।

এ সময় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন তাদের বাবা-মাসহ অপর এক শিশু।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সাইফুজ্জামান মন্টু মারা যান।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউছার বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। তবে লরিটি আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা