,

সিটি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও অংশ নিচ্ছি, বললেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব-গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

এদিন সকাল ১০টার দিকে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব।

ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হতে পারে না। এবং জনগণের যে রায় এখানে তা প্রতিফলিত হয় না। তারপরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করছি।’

তিনি বলেন, ‘এখানে আরও সমস্যা হচ্ছে ইভিএম। এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। এটা আমরা প্রত্যাখ্যান করছি। বলেছি, এটির ব্যবহার যুক্তিযুক্ত হবে না। কারণ ত্রুটিযুক্ত ইভিএম-এ জনগণের রায় প্রতিফলিত হয় না। সুতরাং নির্বাচন (ঢাকা সিটি করপোরেশন নির্বাচন) সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম। কারণ বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনে এখন পর্যন্ত কোন নির্বাচন সুষ্ঠু হয়নি।’

নতুন বছরে বিএনপির প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘নতুন বছরে অনেক প্রত্যাশা থাকে। আর নতুন বছরে আমরা মনে করি যে, এই বছরে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই করবে এবং অসত্য ও অসুন্দরকে পরাজিত করবে। আর সত্য, সুন্দর ও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে এবং খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছি, বাংলাদেশ যে গণতন্ত্রবিহীন অবস্থায় রয়েছে, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা শপথ নিয়েছি। আমরা শপথ নিয়েছি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে আনতে আমরা সংগ্রাম করবো। ঐক্য গড়ে তোলা হবে। আর সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করা হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।’

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি নেতা আমান উল্লাল আমান, শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় নেতা জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, শাহ নাওয়াজ, মহিন উদ্দিন রাজুসহ কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা