,

কম্বল নিয়ে শীতার্থদের বাড়ি বাড়ি ছুটছেন আশুগঞ্জে ইউএনও নাজিমুল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সারাদেশে জেঁকে বসেছে টানা শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করেন গ্রামের অসহায় ও দারিদ্র্য মানুষ গুলো। শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও।

অসহায় এসব মানুষের কষ্ট লাঘবের জন্য কম্বল নিয়ে এবার বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিমুল হায়দার। তিনি শনিবার দিন ব্যাপী আশুগঞ্জ উপজেলার বাড়ি বাড়ি তিনি ছুটে যান । এসময় তিনি শীতার্থদের মাঝে কম্বল জড়িয়ে দেন। এসময় শীতার্থরা ইউএনকে ধন্যবাদ জানান।

গেল ৫দিন ধরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা কম্বল নিজে উপস্থিত থেকে বিতরণ করছেন ইউএনও নাজিমুল হায়দার। আশুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রামের বাড়ি বাড়ি ছুটে প্রত্যন্ত এলাকায় গিয়ে অসহায় মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন তিনি।

প্রকৃত পক্ষেই যেন অসহায়রা কম্বলগুলো পান সে জন্য ইউএনও নিজে কম্বল বিতরণ করছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এসব কম্বল পেয়ে হাসি ফুটছে গ্রামের শীতার্থ মানুষের মুখে মুখে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) নাজিমুল হায়দার শনিবার সন্ধ্যায় জানান জেলা প্রশাসক এর নির্দেশে আমরা প্রত্যন্ত এলাকায় গিয়ে অসহায় মানুষদের কাছে কম্বল তুলে দিচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা