,

জুতার দাম লাখ টাকা

news-image

অনলাইন ডেস্ক : জুতার দাম লাখ টাকা। শুনে অবাক হচ্ছেন। ঘটনা কিন্তু সত্যি। ইতালির লাক্সারি ব্র্যান্ডের ‘ম্যাগি’ জুতার দাম লাখ টাকারও বেশি।

মানুষ সবসময় অন্যরকম কিছু পছন্দ করতে ভালোবাসেন। এতে যেমন বৈচিত্র্যও আসে ও সবার থেকে একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপনও করা যায়। তাদের জন্যই এক অভিনব জুতা নিয়ে এসেছে ইতালির একটি সংস্থা। যারা ম্যাগি ভালোবাসেন তাদের জন্য জুতা।

ইতালির লাক্সারি ব্র্যান্ড ‘বোত্তেগা ভেনেতা’ তাদের ‘প্রি-ফল ২০২০’ কালেকশনে এনেছে এই ম্যাগি জুতা। এটি আসল ম্যাগির মতো দেখতে হলেও আসল ম্যাগি দিয়ে তৈরি নয়; চামড়া দিয়েই তৈরি।

বোত্তেগার ভেনেতার ডায়েট প্রাডা নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ম্যাগি জুতার দুটি ছবি পোস্ট হয়েছে। যেটি ইতিমধ্যে ৮৫ হাজারের ওপর লাইক পেয়েছে। এই পোস্টে বেশ কিছু মজার কমেন্ট পড়েছে। তার মধ্যে কেউ কেউ লিখেছেন– ‘ক্ষুধার্ত’, কেউ আবার জানতে চেয়েছেন একটা গরম জলরোধী (হট ওয়াটার প্রুফ) কিনা।

ম্যাগির প্যাকেট ভারতে ১২ টাকায় বিক্রি হলেও এই জুতা কিন্তু মোটেই সস্তা নয়; এর দাম প্রায় এক লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি