সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিয়াজ ফ্রি শাড়ি কিনলে!

news-image

অনলাইন ডেস্ক : পিয়াজের চড়া দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা থাকলেও এর সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল আর সমালোচনা তো রয়েছেই, পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ক্ষেত্রেও অভিনব উপায়ে পিয়াজের নাম ব্যবহার করছেন অনেকে।

সেই অনুসারেই ১২শ’ টাকার পোশাক কিনলে এক কেজি পিয়াজ উপহার দিচ্ছে ভারতের একটি ফ্যাশন হাউস। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

মহারাষ্ট্রের থানে জেলায় শীতল হ্যান্ডলুমস নামে একটি কাপড়ের শোরুমে চলছে এই অফার। সেখানে মাত্র এক হাজার রুপি (১২শ’ টাকা প্রায়) সমমানের শাড়ি কিনলেই এক কেজি পিয়াজ ফ্রি দেওয়া হচ্ছে।

শোরুমটিতে শনিবার থেকে শুরু হয়েছে এই অফার।

বাংলাদেশের মতো ভারতেও চলছে পিয়াজ নিয়ে হাহাকার। বেশিরভাগ রাজ্যে একশ’ তো বটেই, কোথাও কোথাও দুইশ’ রুপিও পার হয়েছে পিয়াজের দাম।

শীতল হ্যান্ডলুমসের এক কর্মচারী বলেন, এখানে পিয়াজ বিক্রি হচ্ছে ১৩০ রুপি কেজিতে। একারণে আমরা এক হাজার রুপির পোশাক কিনলেই এক কেজি পিয়াজ ফ্রি দিচ্ছি।
অফার দেওয়ার পর থেকেই ক্রেতার সংখ্যা প্রচুর বেড়ে গেছে বলেও জানান ওই কর্মী।

এর আগে, বাংলাদেশের ই-কমার্স সাইট দারাজও দিয়েছিল একই ধরনের অফার। গত অক্টোবরে ১১৩০ টাকার একটি সিল্কের শাড়ির সঙ্গে এক কেজি পিয়াজ ফ্রি দেওয়ার বিজ্ঞাপন দিয়েছিল তারা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী