,

পাত্র খুঁজে শ্বশুর বিয়ে দিলেন বিধবা পুত্রবধূকে

news-image

অনলাইন ডেস্ক : ছেলের মৃত্যুর পরে অল্পবয়সী পুত্রবধূকে বিয়ে দিলেন শ্বশুর। ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপুরে এ ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকা জানায়, সাত বছর আগে মুদি দোকানদার অজয় শাসমলের ছোট ছেলে গৌতমের সঙ্গে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা দেবশ্রী মাইতির। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তানও হয়।

কিন্তু বিয়ের তিন বছরের মাথায় গৌতমের অস্বাভাবিক মৃত্যু ঘটে। এরপরেও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন দেবশ্রী।

৫৬ বছর বয়সী অজয় বলেন, ‘আমার ও আমার স্ত্রীর বয়স হচ্ছে। আমাদের পরে দেবশ্রী আর নাতির কী হবে, সে চিন্তা হতো। শেষে ঠিক করি, দেবশ্রীর বিয়ে দেব।’

তিনি নিজেই পাত্র খুঁজে বিয়ে দেন পুত্রবধূ দেবশ্রীকে। দুর্গাপুরেরই বাসিন্দা সন্তোষের সঙ্গে দেবশ্রীর বিয়ের প্রস্তাব দেন অজয়। এতে রাজি হয় সন্তোষও।

সন্তোষ বলেন, ‘গোটা ব্যাপারটা শুনে রাজি হয়ে যাই। দু’পক্ষের সম্মতিতে এই বিয়ে হয়।’

দেবশ্রীও বলেন, ‘বাবা (অজয়) যা করবেন, আমাদের ভালোর জন্যই করবেন, এ বিশ্বাস ছিল।’

বুধবার স্থানীয় এক মন্দিরে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ানোর পর এক প্রতিক্রিয়ায় পুরোহিত উৎপল চট্টোপাধ্যায় বলেন, ‘এমন একটা বিয়ে দিয়ে গর্ববোধ করছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড