,

এলাকায় দাঙ্গা-হাঙ্গামা হলে আসামি হবেন গ্রামের সর্দাররা : সরাইল থানার ওসি

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটো বলেছেন, এখন থেকে কোনো গ্রামে দাঙ্গা-হাঙ্গামা সংঘটিত হলে, মামলায় আসামি করা হবে সেই গ্রামের সর্দার-মাতব্বরদের। আর যারা দাঙ্গায় আহত হবেন, তাদেরকে সেই মামলার সাক্ষী করা হবে। কারণ, গ্রামের কতিপয় সর্দার তুচ্ছ নানা ঘটনায় উসকানি দিয়ে এ দাঙ্গা সৃষ্টি করায়। এতে তারা অর্থ বাণিজ্য করে এবং সেই টাকায় ব্যাগ ভর্তি বাজার করে সংসার চালায়। এছাড়া তাদের অন্য কোনো পেশা নেই, তাই এই দাঙ্গাকে পুঁজি করে তারা নিজেদের স্বার্থ হাসিল করছেন।

সোমবার রাতে সরাইল উপজেলা সদরে ১০ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনে অংশ নিয়ে আখেরি মোনাজাতের আগে উপস্থিত হাজার হাজার মুসল্লীদের উদ্দেশ্যে মাইকে তিনি এসব কথা বলেন। এসময় হাজারো মানুষ হাত উঁচু করে তার এই কথাগুলোর সমর্থন দেন।

এসময় ওসি সাহাদাত হোসেন আরও বলেন, সরাইল উপজেলার শতকরা ৯৫ ভাগ মানুষ ভালো এবং শান্তি প্রিয়। মাত্র ৫ ভাগ মানুষ দাঙ্গার সঙ্গে জড়িত এবং তারা দাঙ্গাকে পছন্দ করে। ইতোমধ্যে দাঙ্গা প্রিয় সেই লোকদের চিহ্নিত করতে পুলিশ সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সরাইল উপজেলাকে দাঙ্গামুক্ত করতে গত চার মাস যাবত পুলিশ নানা সচেতনতামূলক সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছে। জমা নেওয়া হচ্ছে দেশীয় অবৈধ অস্ত্র।

এতোকিছুর পরও রোববার বিকেলে সরাইল উপজেলার পরমানন্দপুর এলাকায় দাঙ্গা হয়েছে। দাঙ্গায় অন্তত ১০০ মানুষ আহত হন। সেই দাঙ্গা রোধ করতে গিয়ে পুলিশ সদস্যও আহত হন। আমি আমার ঊর্ধ্বতন অফিসার নিয়ে গিয়ে সেই এলাকা পরিদর্শনে জানতে পেরেছি, সেই দাঙ্গা সৃষ্টির নেপথ্যে সেখানকার সর্দার-মাতব্বররা। তাই সেই দাঙ্গায় পুলিশ এসল্ট মামলায় সেখানকার সর্দার-মাতাব্বরদের আসামি করা হচ্ছে। এখন থেকে যেই গ্রামে দাঙ্গা হবে, সেই গ্রামের সর্দার-মাতব্বরদের ধরা হবে। সম্পাদনা : জেরিন মাশফিক

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা