,

ডিআইজির গাড়িচালকের ‘বাহাদুরি’

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমণ্ডিতে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গাড়ির ধাক্কায় বাইক নিয়ে সড়কে পড়ে যান এক সাংবাদিক। এতে তিনি আহত হন।

শনিবার সকালে ধানমণ্ডি ২৭ এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় পুলিশের গাড়ির সামনে গিয়ে গতিরোধ করেন ওই সাংবাদিক। কেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলো জানতে চাইলে উল্টো তাকে শাসিয়েছে পুলিশ। শুধু তাই নয়, ওই সাংবাদিকের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

জানা গেছে, আহত ওই সাংবাদিকের নাম শাহরিয়ার হাসান। তিনি অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট (ক্রাইম)।

ঘটনার বিষয়ে সাংবাদিক শাহরিয়ার বলেন, আমি বাইক চালিয়ে ধানমণ্ডি থেকে অফিসে যাচ্ছিলাম। এসময় একটা পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৩ ২৮০৪) আমাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাইক নিয়ে আমি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যাই। পরে উঠে দাঁড়াতেই দেখি গাড়িটা দ্রুত গতিতে চলে যাচ্ছে। বাইক স্টার্ট দিয়ে দ্রুত পাজেরো গাড়িটির গতিরোধ করি, গাড়ির সামনে দাঁড়াই’।

এ সময় গাড়ি থেকে বের হয়ে চালক (পুলিশের ইউনিফর্ম পরিহিত) বলেন- ‘রাস্তা ছেড়ে সরে যান।’ পরে পুলিশের পোশাক পরা আরেকজন গাড়ি থেকে নেমে বলেন কী হয়েছে? আমি বলি গাড়ির ভেতরে কে আছে তাকে নামতে বলুন। এমন ভাবে গাড়ি চালাচ্ছেন আমি তো এখনি মরে যেতাম। সরিটাও তো বলতে পারতেন।

চালক জবাবে বলেন, ‘সরি কি বলব। মরে তো যাননি। ভেতরে ডিআইজি স্যার বিরক্ত হচ্ছেন, রাস্তা ছাড়েন- এই বলে চালক আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

শাহরিয়ার আরও বলেন, ‘ঘটনার বেশ কিছু সময় পর গাড়ি থেকে পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত অফিসার বেরিয়ে আমার বাইকের ছবি তুলেন।’ ওই কর্মকর্তা বলেন, ‘রাস্তা ছাড়েন ভাই, ডিআইজি স্যার বসে আছেন।’

এসময় গাড়িটির চালক উল্টো বলেন, ‘ক্ষতিপূরণ দেন। না হয় ট্র্যাফিক ডাকি।’ উত্তরে আমি বলি- ‘ডিআইজি তো কি হয়েছে। গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবেন একটা সরি পর্যন্ত বলবেন না। নামতে বলেন, তার মুখটা দেখি।’

একপর্যায়ে চালক আবার বলেন, ‘স্যার বিরক্ত হচ্ছে ভাই, রাস্তা ছাড়েন।’ পরে পায়ের ব্যথা অনুভব করায় তাদের গাড়িটি ছেড়ে দেই বলে জানান শাহরিয়ার।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মীর সোহেল বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। গাড়ির নম্বর পেয়েছি। ওই গাড়িতে কে ছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা