,

ভারতের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৫

news-image

নিউজ ডেস্ক : ভারতের দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার ওই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস কর্মীর এক মুখপাত্র জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কারখানায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট গিয়ে পৌঁছায়। তাদের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোরে আগুন লাগার সময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন। তাই হতাহতের সংখ্যা অনেক। এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৫০ জনকে উদ্ধার করেছি আমরা। তবে ভেতরে আরও অনেকেই আটকা পড়েছেন বলে ধারণা করছি।

উদ্ধার তৎপরতা চলমান জানিয়ে এনডিটিভিকে ওই ফায়ার কর্মী জানান, হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা