,

কর্নিয়াল আলসার নিরাময়ের উপায়

news-image

অনলাইন ডেস্ক : আমাদের চোখের সামনের অংশে গোলাকার কালো অংশ দেখা যায়। এই অংশের নাম কর্নিয়া। কোনো কারণে কর্নিয়ার প্রদাহ ও পরে ঘা হওয়ার নাম কর্নিয়াল আলসার বা ঘা এবং এটি যে কারো চোখে দেখা দিতে পারে।

যেসব কারণে হয় : চোখের আঘাতজনিত কারণে এ রোগ বেশি হয়। অপুষ্টিজনিত, বিশেষ করে ভিটামিন-এ’র অভাবে শিশুদের এ রোগ দেখা যায়। চোখের পাপড়ি গোড়া অপরিষ্কার রাখার জন্য প্রদাহ হতে পারে। নেত্রনালি বন্ধজনিত চোখের পানি পড়া রোগের কারণেও প্রদাহ হতে পারে।

লক্ষণ : আলোয় চোখ খুলতে না পারা, চোখে প্রচ- ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, পানি পড়া, চোখের কালো মণিতে সাদা দাগ বা ঘা দেখা দেওয়া ইত্যাদি।

প্রতিরোধে করণীয় : চোখে কিছু পড়তে পারে বা আঘাত লাগতে পারে এমন পেশাজীবীরা কাজের সময় গগলস বা চশমা ব্যবহার করতে পারেন। চোখে কিছু পড়লে পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। নেত্রনালির সমস্যার কারণে পানি পড়া রোগের চিকিৎসা করিয়ে নিতে হবে। কোনো ধরনের রাসায়নিক পদার্থ, যেমনÑ শামুকের পানি, চুনের পানি ইত্যাদি ব্যবহার করা যাবে না। সমস্যা হলে চোখের রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

চিকিৎসা : উপরোল্লিখিত উপসর্গ দেখা দিলে নিকটবর্তী চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। তিনিই রোগ নির্ণয় করে কার্যকর চিকিৎসা দেবেন। মনে রাখতে হবে, স্টেরয়েড জাতীয় চোখের ড্রপ ব্যবহারে কর্নিয়ার ঘা জটিল রূপ নিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এ জাতীয় ওষুধ ব্যবহার করবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময়মতো ওষুধ ব্যবহারে এ রোগ সম্পূর্ণ নির্মূল হয়। তবে শুরুতেই চিকিৎসা শুরু না করলে ঘায়ের গভীরতা বেড়ে যেতে পারে। দেখা দিতে পারে স্থায়ী দৃষ্টিস্বল্পতা। তাই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন সাবেক বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা