বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে সবাই কেন জানি ভুল বোঝে : পূজা চেরি

news-image

বিনোদন প্রতিবেদক : পূজা চেরি। সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘জ্বীন’ চলচ্চিত্রের কাজ নিয়ে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করছেন নাদের চৌধুরী। চলচ্চিত্র ও সমসাময়িক বিষয় নিয়ে এই প্রতিবেদকরে সঙ্গে কথা বলেছেন পূজা।

‘জ্বীন’ চলচ্চিত্রের কাজ কতদুর?

বেশ কিছুদিন আগেই ছবির শুটিং শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ। আর একদিন কাজ করলে, আমার অংশের ডাবিং শেষ হয়ে যাবে। এরই মধ্যে ছবিটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ক’দিন আগে তৃতীয় পোস্টারটি প্রকাশ করা হয়। এর আগে, দুটি পোস্টার প্রকাশ হওয়ার পর দর্শক নানা রকম মন্তব্য করেছে। এবারের পোস্টারটিও রহস্যের জন্ম দিয়েছে।

‘জ্বীন’ কবে মুক্তি পাবে?

যতটুকু শুনেছি, আগামী বছর ফেব্রুয়ারিতে ‘জ্বীন’ মুক্তি দেওয়া হবে। এখন বাকিটা নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবে। এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে ছবির প্রচারণা। আর চলতি মাস ও আগামী মাসে আমিও এর প্রচারণায় মাঠে থাকবো।

শুনলাম, আগামী মাস থেকে ‘শান’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে?

হ্যাঁ। জানুয়ারি থেকে ‘শান’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর কাজ শেষ দিকেই আছে। কিছুদিন টানা কাজ করলেই হবে। এম রাহিম পরিচালিত এই ছবির ক্যামেরা ওপেন হয়েছে চলতি বছর ২৬ মে। ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ।

অনন্য মামুনের নতুন দুই চলচ্চিত্রেও নাকি অভিনয় করবেন?

প্রাথমিক কথা হয়েছে কিন্তু এখনো চূড়ান্ত না। দুটোর গল্পই শুনেছি, ভালো লেগেছে। ছবি দুটির নাম ‘সময়’ ও ‘সাইকো’। চুক্তিপত্রে স্বাক্ষর হলে তখন বিষয়টি সবাইকে জানাবো।

আপনাকে নিয়ে মিডিয়া পাড়ায় প্রেমের ‘গুঞ্জন’ আছে। প্রেম করছেন?

শোবিজ তারকাদের নিয়ে প্রেম-বিয়ে-বিচ্ছেদের গুঞ্জন হরহামেশাই হয়ে থাকে। এটা নতুন কিছু না বা শুধু আমার বেলায়ই না। কোনো প্রেম-টেম করছি না। পড়াশোনা আর কাজ করেই তো সময় পাচ্ছি না। প্রেম করবো কখন।

ফেসবুকে আপনার একটি পোস্ট ও ছবি ঘিরে বেশ আলোচনা-সমালোচনা চলছে…

সবাই কেন জানি আমাকে ভুল বোঝে। বিষয়টি আসলে সেরকম কিছুই না। কোনো গান ভালো লাগলে, আমি সেই গানের কথাগুলো লিখে ফেসবুকে প্রকাশ করি। ফেসবুকে প্রকাশ করা ‘ভালোবাসা শব্দটি হয় না কখনো পুরোনো, হয় না কখনো মলিন, হয় না ধূসর কিংবা বর্ণহীন যা শুধু রংধনুর রঙে রঙিন…’ কথাগুলো ঠিক তেমনই। আর রিং পড়া ছবিটি ভালো লেগেছে, তাই প্রকাশ করেছি। কোনো কিছু ভেবে চিন্তে প্রকাশ করিনি। এর বাইরে আর কিছুই না।দৈনিক আমাদের সময় অনলাইন

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী